বাংলাদেশ ▣ ই-পেপার
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

প্রথম নারী উপজেলা চেয়ারম্যান অফিস করলেন

June 3, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 20 বার পঠিত

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া

আজ ২রা জুন ২০২৪ রোজ রবিবার সকাল ১১ ঘটিকার সময় ফিতা কেটে উদ্ধোধন করে প্রথম অফিস করলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রোমা আক্তার।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুল হক ভূইয়া,অফিসার ইনচার্জ মোঃ সোহাগ রানা,সহকারী কমিশনার (ভূমি) মোঃ কাজী রবিউল সারােয়ার
ভাইস চেয়ারম্যান মোঃ কামরুল হুদা আলমগীর মাষ্টার,মহিলা ভাইস চেয়ারম্যান রিটা আক্তার রিয়া।
এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।সকাল ১১ঘটিকার সময় ফিতা কেটে অফিসের উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান রোমা আক্তার।

পরে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এস এম নুরে আলম নুরের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়।আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ নাজির মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুল হক ভূইয়া, সহাকারী কমিশনার ভূমি,ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা।পরে মিলাদ ও দোয়া শেষে তাবারক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *