বাংলাদেশ ▣ ই-পেপার
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

ভ্রাম্যমান আদালতের অভিযান – কসবায় মিথ্যা তথ্য দিয়ে জন্ম নিবন্ধনের চেষ্টাকারি এক ব্যক্তির কারাদন্ড

October 9, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 9 বার পঠিত


স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মিথ্যা তথ্য দিয়ে জন্ম নিবন্ধন করার চেষ্টার অভিযোগে মোঃ আবুল কালাম-(৪২) নামে এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৪ নম্বর খাড়েরা ইউনিয়ন পরিষদে এ সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দন্ডপ্রাপ্ত আবুল কালাম কসবা উপজেলার শাহপুর গ্রামের। তিনি শাহপুর গ্রামের তোরাফ আলীর ছেলে। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, আবুল কালাম তিনটি জন্ম নিবন্ধনের আবেদনে মিথ্যা তথ্য দিয়ে নিবন্ধন করার চেষ্টা করেন। আবেদনগুলোতে একজন ব্যক্তিকে তাঁর পিতা এবং আরো দুই নারীকে তার মেয়ে হিসেবে পরিচয় দেওয়া হয়। পরে আবেদনের তথ্য যাচাই করতে গিয়ে বিষয়টি মিথ্যা হিসেবে ধরা পড়ে।
খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান যাচাই করে দেখতে পান, আবেদনে পিতা হিসেবে উল্লেখ করা ব্যক্তির কোনো ছেলে সন্তান নেই। আবার মেয়ে হিসেবে উল্লেখ করা দুই নারীর নামেও তাঁর কোনো কন্যা সন্তান নেই। পওে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির ঘটনাস্থলে গিয়ে বিষয়টি যাচাই করেন। যাচাইয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় আবুল কালাম নিজের অপরাধ স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সঠিক ও যথাযথ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *