আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা থেকে আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে পুলিশের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে
আজ শুক্রবার (৯ অক্টোবর) আনুমানিক বিকেল-৩:৩০ মিনিটের দিকে বিজয়নগর থানার মনিপুর এলাকার উক্ত এলাকার বন্দর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানাগেছে পুলিশ জানান, বিজয়নগর থানা পুলিশ এক আসামিকে নিয়ে জেলা সদরে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া আদালতের উদ্দেশ্যে রওয়ানা হয়।
গাড়িটি মনিপুর বন্দর বাজার সংলগ্ন সড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং পুলিশের গাড়িটি সড়ক ছেড়ে পাশের খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার সাথে সাথেই আশপাশের স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজে এগিয়ে আসেন। এতে গাড়িতে থাকা এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে বলে জানান।




মন্তব্য করুন