বাংলাদেশ ▣ ই-পেপার
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

অবৈধ প্রক্রিয়ায় নকল টাইলস ফুডিং ও ফ্লোর ক্লিনার তৈরির দায়ে ১ লক্ষ টাকা জরিমানা

November 3, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 11 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের ভাদুঘর বাজার রোড একটি ঘরে অবৈধ প্রক্রিয়ায় অনুমোদহীনভাবে নকল টাইলস ফুডিং ও ফ্লোর ক্লিনার তৈরির দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করেছে।

সোমবার (২ নভেম্বর) ​বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পৌরশহরের ভাদুঘর এলাকায় নকল টাইলস ফুডিং ও ফ্লোর ক্লিনার তৈরির দায়ে এ জরিমানা করেন।

​অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

রাষ্ট্রিয় একটি গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়।

​অভিযানে দেখা যায়, ভাদুঘর বাজার রোডে একটি ঘরে অবৈধ প্রক্রিয়ায় অনুমোদহীনভাবে নকল টাইলস ফুডিং ও ফ্লোর ক্লিনার তৈরি হচ্ছিল। বিভিন্ন বিদেশি ব্রান্ডের অনুরূপ প্যাকেট প্রস্তুত করে তার মধ্যে ঘরোয়া ভাবে প্রস্ততকৃত দ্রব্যাদি দিয়ে তা বিদেশী টাইলস ফুডিং ও ক্লিনার বলে বাজারজাত করছিলো। এ সমস্ত মানহীন পণ্য ব্যবহারের কারণে ভোক্তাগণ আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ ও প্রতারিত হচ্ছিল।

​এ অপরাধের প্রেক্ষিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১,০০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ভবিষ্যতে এ ধরনের কর্ম পুনরায় সংগঠিত করলে আইনের সর্বোচ্চ প্রয়োগ ঘটানো হবে মর্মে সতর্ক করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান,

​জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *