বাংলাদেশ ▣ ই-পেপার
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় ‘নজরুল বর্ষ উদযাপন’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

November 3, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 10 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া, ৩ নভেম্বর ২০২৬: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, দর্শন ও কালজয়ী সৃষ্টিকর্মের চর্চা ও প্রসারে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা এবং তাদের সৃজনশীল ও সাংস্কৃতিক প্রতিভার বিকাশে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় ‘নজরুল বর্ষ উদযাপন’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য প্রফেসর ড. তৌফিকুল ইসলাম মিথিল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ এবং সম্মানিত রেজিস্ট্রার প্রফেসর এ. এস. শফিকুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও নজরুল বর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. ইব্রাহিম; কলা অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মিজানুর রহমান; কমিটির সদস্য সচিব মানবর্দ্ধন পাল এবং পরিচালক (অর্থ) মো. আনোয়ার হোসেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ, সকল ফ্যাকাল্টি মেম্বার, কর্মকর্তা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সৃজনশীলতা, মেধা ও সাংস্কৃতিক নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও বিশেষ উপহার তুলে দেওয়া হয়। এ সম্মাননা শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করার পাশাপাশি তাদের সৃজনশীল প্রতিভা বিকাশে অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সিনিয়র প্রভাষক জনাব রোহানা আফরোজ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও জীবনদর্শন বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, সাম্য, মানবতা, সম্প্রীতি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক অনন্য প্রেরণার উৎস। তাঁর সৃষ্টিকর্মে প্রতিফলিত মানবিক মূল্যবোধ ও প্রতিবাদী চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং শিক্ষার্থীদের সাহিত্য ও সংস্কৃতিচর্চায় আগ্রহী করে তোলার ক্ষেত্রে এ ধরনের আয়োজন বিশেষ তাৎপর্য বহন করে।

ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া বিশ্বাস করে, উচ্চশিক্ষার পরিসর কেবল প্রাতিষ্ঠানিক জ্ঞানার্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, মননশীলতা ও সাংস্কৃতিক চেতনায় সমৃদ্ধ করে যোগ্য, দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলাও বিশ্ববিদ্যালয়ের অন্যতম অঙ্গীকার। সেই লক্ষ্যকে সামনে রেখে ‘নজরুল বর্ষ উদযাপন’ উপলক্ষে আয়োজিত এ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিচর্চার সমন্বিত প্রয়াসকে আরও গতিশীল ও সমৃদ্ধ করেছে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *