বাংলাদেশ ▣ ই-পেপার
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিজয়নগর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

September 9, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 73 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আগামী শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ছাত্রদের আত্মার মাগফেরাত কামনায়, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের আগমন উপলক্ষে আজ সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বিজয়নগর উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা চম্পক নগর কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট গোলাম সারওয়ার খোকন।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. জসিমউদ্দিন রিপন, জেলা বিএনপির সাবেক প্রবাসী কল্যাণ সম্পাদক নুরুল হুদা, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর হক জামান, জেলা যুবদলের সহ-সভাপতি মো জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান সাজিদ, জেলা ছাএদলের যুগ্ম আহ্বায়ক রিজোয়ান হক শীষ, জেলা জিয়া পরিবারের সহ সভাপতি প্রফেসর ফরিদ উদ্দিন।

বক্তব্য রাখেন, ইন্দ্রীস মিয়া, জেলা যুবদলের সহ ক্রীড়া সম্পাদক মো. জীবন হোসেন, মামুনুর রশিদ, কাহারু ইসলাম, হুমায়ূন কবীর, সিরাজুল হক শিশু, বোখারি সায়েম, মনির।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *