বাংলাদেশ ▣ ই-পেপার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবলের ফাইনালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা

November 14, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 29 বার পঠিত


কাউতলী নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুনামেন্টের ২ য় সেমিফাইনাল আজ শনিবার বিকাল তিনটায় অনুষ্ঠিত হয়। ২ য় সেমিফাইনালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা একাদশ আশুগঞ্জ উপজেলা একাদশকে ২-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসাবে ফাইনালে উঠে । তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় প্রচুর দর্শক সমাগম হয় ।ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পক্ষে প্রথম গোলটি করেন রিমন যার জার্সি নম্বর ১৭। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে হওয়া গোলটি পৌরসভা দলের জন্য স্বস্তির ছিল। দ্বিতীয়ার্ধে আশুগঞ্জ উপজেলার খেলোয়াড়েরা কয়েকটি সহজ গোলের সুযোগ হাতছাড়া করায় তারা প্রতিদ্বন্দ্বিতায় ফিরতে পারেননি। দ্বিতীয়ার্ধের শেষ মুহুর্তে আবারও পৌরসভার বাজিমাত। ১০ নং জার্সি পরিহিত ফয়সাল করেন দ্বিতীয় গোল। অতিরিক্ত তিন মিনিট সময়ে দুটি গোল পরিশোধ করা অসম্ভব ছিল। ফলে শেষ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা দল দুই গোলে জয়লাভ করে দ্বিতীয় দল হিসাবে ফাইনালের টিকিট নিশ্চিত করেন। দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন রিমন। রিমন পরপর তিন ম্যাচেই ম্যান অফ দ্যা ম্যাচ পুরষ্কার পাওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেন। তিনি চারটি গোল করে এখনো পর্যন্ত সেরা গোলদাতার দৌড়ে এগিয়ে আছেন। আজকের খেলার ম্যান অফ দ্যা ম্যাচ পুরষ্কার প্রদান করেন জেলার সাবেক ফুটবলার প্রদীপ চক্রবর্তী । এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক উপসচিব শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মানব সম্পদ, আশুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ , সাবেক ফুটবলার ও বিশিষ্ট ক্রীড়া অনুরাগী আলী আজম , মইনুল হোসেন , ক্রীড়া সংস্থার সদস্য সচিব তানিম শাহেদ রিপন প্রমুখ।ফাইনালের তারিখ অচিরেই জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন তানিম শাহেদ রিপন।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *