বাংলাদেশ ▣ ই-পেপার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ৭৮০০ কেজি ভারতীয় জিরাসহ গ্রেপ্তার-২ \ ট্রাক জব্দ

November 14, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 32 বার পঠিত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ৭ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় জিরা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব জিরা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেটের জৈন্তাপুর উপজেলার হেমু হাউদপাড়ার মোঃ শাহনূর আলম এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার আটভাগ (দক্ষিণ জামিরা) গ্রামের মোঃ সুরুজ মিয়া। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে ২৬০ বস্তায় ৭ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা পাওয়া যায়। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব জিরা আনা হয়েছিল বলে পুলিশের দাবি।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *