বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি কৃষিবান্ধব দল-প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২হাজার ৪শত জন কৃষকের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে সদর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৩- আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন।
স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহার ছিল কৃষকের পাশে দাঁড়ানো। সরকার ক্ষমতা নেয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি কৃষিবান্ধব দল। ভোজ্য তেল একটা আমদানি নির্ভর তেল। এই তেলের জন্য আমাদের অনেক টাকা ব্যয় করতে হয়। আমরা বিদেশ থেকে সয়াবিন ও পামওয়েল তেল আমদানি করি। আমরা যদি সরিষার তেলে স্বয়ংসম্পন্ন হতে পারি তাহলে বিদেশ থেকে সয়াবিন ও পামওয়েল তেল আমদানি করতে হবে না। তাই বর্তমান সরকার কৃষকদের মাঝে বিনামূল্যে এই সার ও সরিষার বীজ দিচ্ছে, যাতে করে আমরা সরিষার তেলে ¯য়ংসম্পন্নœ হতে পারি।
অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি কৃষকদের হাতে সরিষার বীজ ও রাসায়নিক সার তুলে দেন।



মন্তব্য করুন