বাংলাদেশ ▣ ই-পেপার
শনিবার, ৭ নভেম্বর ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

November 7, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 20 বার পঠিত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
যথাযোগ্য মর্যাদায় ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।
ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক নিয়াজ মাহমুদ সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর এ. এস. এম. শফিকুল্লাহ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কমিটির আহবায়ক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাবিকুন্নাহার রীমাসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধওে তিনি বলেন, জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির চর্চা একটি সমৃদ্ধ ও দায়িত্বশীল জাতি গঠনের অন্যতম ভিত্তি। তিনি শিক্ষার্থীদের জাতীয় ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান।
সভায় অন্যান্য বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে ঐক্য ও সংহতির গুরুত্ব এবং দেশ গঠনে তরুণ প্রজন্মের দায়িত্ব ও ভূমিকা পালনের আহবান জানান।
আলোচনা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *