বাংলাদেশ ▣ ই-পেপার
শনিবার, ৭ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

November 7, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 24 বার পঠিত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্নস্থানে আলোচনা সভা, র‌্যালি ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এসব আয়োজনে ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ ও জাতীয় জীবনে এর তাৎপর্য তুলে ধরা হয়।
শনিবার সকালে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩-আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
জেলা প্রশাসক মোঃ আবুসাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মোঃ সিরাজুল ইসলাম, পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম পিপিএম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
এদিকে দিবসটি উপলক্ষে আখাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও গানের আসর অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, উপজেলা জামায়াতের আমীর মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়াসহ অন্যরা। সভা সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা পরিবারের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা অংশ নেন।
নাসিরনগরে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে নাসিরনগরে উপজেলা প্রশাসন।
সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-১-আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম.এ. হান্নান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এরফান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী বিশ্বনাথন আনন্দ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অদিতি রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল কাদির।
বক্তব্য রাখেন বীর মুক্তিযুদ্ধো আবদুল বাকী ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম.এ. হান্নান এমপি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন বলে আজ আমরা স্বাধীন হয়েছি। ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসের একটি অন্যতম দিন।
১৯৭৫ সালের এই দিনে সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখীন,তখন সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাত্ করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে সিপাহি-জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। তিনি ক্রান্তিময় সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র। সূচনা করেন উন্নয়ন ও উৎপাদনের নবধারার রাজনীতি।
জেলার কসবা, সরাইল, আশুগঞ্জ, বিজয়নগর উপজেলাতেও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *