নবীনগরে লক্ষ টাকার ভেকুর ইঞ্জিন বিনষ্ট, ৫০হাজার টাকা জরিমানা

আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গতকাল (০৪/১১/২৬) নাটঘর ইউনিয়ন এর রসুলপুর নামক স্থানে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে নবীনগর উপজেলা সহকরী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা এক অভিযান পরিচালনা করেন । অভিযানে ঘটনাস্থল হতে অপরাধীরা পালিয়ে যায়। তাই ভেকুর ইঞ্জিন ও তেলের সংযোগ স্থলসমূহ বিনষ্ট করা হয় যার আনুমানিক আর্থিক মূল্য ১ লাখ টাকা হবে। এছাড়া নাটঘরের নান্দুয়া নামক স্থানে অন্য একটি পৃথক অভিযানে বালু ও মাটি
ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ৫০হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। সাথে সাথে জরিমানার অর্থ আদায় করা হয়। এবং অভিযান অবাহত থাকবে।



মন্তব্য করুন