বাংলাদেশ ▣ ই-পেপার
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

নবীনগরে এমপির সাথে আইনজীবীদের মতবিনিময়

November 5, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 16 বার পঠিত

আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বার লাইব্রেরিতে আইনজীবীদের সাথে গতকাল মতবিনিময় করেন ব্রাহ্মণবাড়িয়ার-৫ সংসদ অ্যাডভোকেট আব্দুল মান্নান । এ সময় নবীনগর আদালতের ঐতিহ্য ও কার্যক্রমের উন্নয়ন, ফৌজদারি আদালত পুনঃপ্রতিষ্ঠা, বার লাইব্রেরীর ভবন নির্মাণ এবং আদালত পুকুরের সংস্কারসহ বিভিন্ন দাবি তুলে ধরেন আইনজীবী ও সুধীসমাজ। অ্যাডঃ বিনয় বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস অ্যাডভোকেট আব্দুল মান্নান। সভায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী অ্যাডঃ শহিদুল হক, অ্যাডঃ সুজিত কুমার দেব, জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক পৌর প্রশাসক মলাই মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হোসেন খান টিটু, চেয়ারম্যান মোহাম্মদ হেলালউদ্দিন প্রমূখ । সভায় আইনজীবীরা নবীনগর দেওয়ানি আদালতের পাশাপাশি ফৌজদারি আদালতের কার্যক্রম পুনরায় চালু, বার লাইব্রেরির জন্য একটি আধুনিক ভবন নির্মাণ এবং আদালত পুকুরের লিজ বাতিল করে পুকুরটি খনন ও সংস্কারের দাবি জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে নবীনগর আদালত ও বার লাইব্রেরির দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, নবীনগর আদালত অত্যন্ত প্রাচীন একটি প্রতিষ্ঠান। ১৮৮৪ সালে নবীনগর বার লাইব্রেরিপ্রতিষ্ঠিত হয়। ঢাকা বার লাইব্রেরিরও প্রায় এক যুগ আগে এর শুরু হয়ে ছিল এবং উপজেলা ব্যবস্থা চালু হওয়ার পর একসময় নবীনগরে ফৌজদারি আদালতের কার্যক্রম চালু হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে তা বন্ধ হয়ে যায়। আদালতটির পূর্ণাঙ্গ কার্যক্রম পুনঃপ্রতিষ্ঠার জন্য তিনিজাতীয় সংসদেও বিষয়টি উত্থাপন করেছেন। আইনজীবীদের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে আইন ও বিচারব্যবস্থা-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও বক্তব্য দেন। সভা শেষে তিনি আদালত চত্বর ও আদালতের বিভিন্ন কার্যক্রম
পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *