বাংলাদেশ ▣ ই-পেপার
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

চার হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আশুগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার \ মোটর সাইকেল জব্দ

November 5, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 20 বার পঠিত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইয়াসিন প্রকাশ সোহাগ ও মোঃ জীবন মিয়া নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে গনমাধ্যম কর্মীদের কাছে জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
গ্রেপ্তারকৃত ইয়াসিন প্রকাশ সোহাগ নরসিংদী জেলার সদর উপজেলার যাইটের পাড়া গ্রামের মৃত শুকুর আলী ছেলে এবং জীবন মিয়া একই জেলার বেলাবো উপজেলার বীর বাঘবেড় গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানার পুলিশের একটি দল সোনারামপুর এলাকায় ১টি মোটর সাইকেল আটক করে। পরে মোটর সাইকেল তল্লাশী করে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *