বাংলাদেশ ▣ ই-পেপার
বুধবার, ৪ নভেম্বর ২০২৬

তিন জাহাজের অনুমতি, পর্যটক বরণে প্রস্তুত সেন্ট মার্টিন

November 4, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 18 বার পঠিত

নানা জটিলতা ও দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে।

সবকিছু ঠিক থাকলে প্রথম দিন থেকেই অনুমতি পাওয়া তিনটি জাহাজ পর্যায়ক্রমে দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে।

তবে যাত্রী পাওয়া সাপেক্ষে এমভি টেকনাফ যাত্রা করবে ৬ নভেম্বর।

জাহাজের পরিচালক আকতার নুর জানান, টানা অক্লান্ত পরিশ্রমের সুফল শুরু হলো।

আজ থেকেই টিকেট কাটা যাবে এমভি টেকনাফের। ছয় নভেম্বর প্রথম সফর হবে শখের ময়ূরপঙ্খী এমভি টেকনাফের।

অন্য জাহাজ দুটি হলো-এমভি বার আউলিয়া ও এমভি কর্ণফুলি। সরকারি বিভিন্ন সংস্থার প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর জেলা প্রশাসনের সম্মতিতে এসব জাহাজ চলাচলের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সেন্ট মার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পর্যটকের সংখ্যা যতই হোক, বৃহস্পতিবার সকাল থেকে জাহাজ চলাচল শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রয়োজনীয় সব অনুমোদন পাওয়া গেছে। এখন যাত্রী হলে দুইটা যাবে না হলে একটা দিয়ে নিয়মিতভাবে পর্যটক পরিবহনের কার্যক্রম শুরু হবে।’

নৌ পরিবহন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন পাওয়া তিনটি জাহাজের মোট যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন। এর মধ্যে এমভি বার আউলিয়ার ধারণক্ষমতা ৮৫০ জন, এমভি কর্ণফুলির ৭৩২ জন এবং এমভি টেকনাফের ৭১৬ জন।

সংশ্লিষ্টদের দেওয়া সময়সূচি অনুযায়ী, এমভি বার আউলিয়া সকাল ৭টায় কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে যাত্রা করবে। দ্বীপ থেকে ফিরবে বেলা আড়াইটায়। এমভি কর্ণফুলি সকাল ৭টা ১৫ মিনিটে যাত্রা করে ফিরবে বেলা ২টা ১৫ মিনিটে। আর এমভি টেকনাফ সকাল ৮টা ১৫ মিনিটে যাত্রা করে সেন্ট মার্টিন থেকে ফিরবে বিকেল সাড়ে ৩টায়।

সেন্ট মার্টিনের বাসিন্দা তৈয়ব উল্লাহ ও নুর মোহাম্মদ জানান, পর্যটকবাহী জাহাজ আসার খবরে উৎফুল্ল হয়ে আছেন দ্বীপবাসী। জিনজিরার মানুষ আসলে পর্যটক নির্ভর হওয়ায় মৌসুম শুরু হলে অনেক খুশি হয়। এখানকার হোটেল-রিসোর্ট প্রস্তুত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *