বাংলাদেশ ▣ ই-পেপার
বুধবার, ৪ নভেম্বর ২০২৬

আশুগঞ্জ সার কারখানায় নিজের পিস্তলের গুলিতে এস.আইয়ের আত্মহত্যা

November 4, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 5 বার পঠিত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাথায় নিজের পিস্তলের গুলিতে জাহাঙ্গীর আলম-(৫২) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আত্মহত্যা করেছেন।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আশুগঞ্জ সারকারখানা পুলিশ ফাঁড়িতে এই ঘটনা ঘটে। তিনি ওই ফাঁড়ির ইনচার্জ ছিলেন। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুরের মৃত আলী আকবর তালুকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো জাহাঙ্গীর আলম ফজরের নামাজ পড়ে হাটতে বের হন। হাটা শেষ করে তিনি ফাঁড়িতে ফিরে আসেন। এর কিছুক্ষণ পর একটি গুলির শব্দ পাওয়া যায়। পরে কক্ষে ঢুকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পাশে তার ব্যবহৃত পিস্তলটি পড়ে ছিল।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, ওই পুলিশ সদস্য তার নিজের নামে ইস্যুকৃত পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *