নাসিরনগরে দুপুরে মিছিল রাতেই গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে অনিক (২২) নামে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।দুপুরে ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার পর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। উপজেলা সদরের কলেজ মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অনিক নাসিরনগর উপজেলার নূরপুর মধ্যপাড়া এলাকার মিলন মিয়ার ছেলে। তাঁর বাবা জানান, অনিক পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক।
দুপুরে উপজেলার গুনিয়াউক সড়কে উপজেলা ছাত্রলীগ নেতা নাসিমুল রহমান আকাশের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। ওই মিছিলে অনিক অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ শাহিনুল ইসলাম অনিকের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অনিকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। পুলিশের বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।



মন্তব্য করুন