বাংলাদেশ ▣ ই-পেপার
রবিবার, ৮ নভেম্বর ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

November 8, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 2 বার পঠিত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার বেলা ১১টায় জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সুর স¤্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণ মিলনায়তনে আলোচনা সভা ও অনুষ্ঠানস্থলে থাকা সমবায় মেলা উদ্বোধন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ গিয়াস উদ্দিন।
জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক বেলাল হোসেন, পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম, সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ রায়হান উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, সদর বিআরডিবির চেয়ারম্যান আলী আজম, কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ চেয়ারম্যান জহিরুল হক চৌধুরী লিটন ও জেলা সমবায় সমিতির সভাপতি আবু হানিফ তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ গিয়াস উদ্দিন বলেন, সমবায় সমিতির সম্মিলিত প্রচেষ্টায় আর্থসামাজিক উন্নয়ন ও স্বাবলম্বীতা অর্জনের একটি কার্যকর মাধ্যম। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একত্রিত করে সমবায়ের মাধ্যমে কৃষি, মৎস্য, পশুপালন, ক্ষুদ্র ব্যবসা ও শিল্পের বিকাশ ঘটানো সম্ভব। বিশেষ করে গ্রামীণ জনপদের অর্থনীতি শক্তিশালী করা, নারীর ক্ষমতায়ন, তরুণ উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে সমবায়ের এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক ব্যবস্থাপনার আওতায় পরিচালনা করতে হবে। পাশাপাশি সমবায়ভিত্তিক উদ্যোগ সম্প্রসারণে সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি করতে হবে। সমবায়ের সুফল যেন প্রকৃত সদস্য ও সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সে লক্ষ্যে সরকারি-বেসরকারি উদ্যোগ এবং সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও স্বনির্ভর সমাজ গঠনে সমবায় আন্দোলনের কার্যকর ভূমিকা রাখতে পারবে। আলোচনা সভা শেষে সফল খামারী, সমবায়ী ও উদ্যোক্তাদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা ও উপজেলার সমবায় অফিসের কর্মকর্তা-কর্মচারী, সমবায়ী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *