বাংলাদেশ ▣ ই-পেপার
রবিবার, ৮ নভেম্বর ২০২৬

নবীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

November 8, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 2 বার পঠিত

আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গতকাল যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিল্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল (০৭/১১/২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম এ মান্নান বলেন,
‘সবার আগে বাংলাদেশ’রএই চেতনাকে ধারণ করে দেশের মানুষের উন্নয়ন, জাতীয় ঐক্য, দেশপ্রেম ও জনগণের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ
অধ্যায়। এ দিবস আমাদের ঐক্য, সংহতি, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনাকে নতুন করে স্মরণ করিয়ে দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকরি কমিশনা(ভূমি) শারমীন সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তী প্রমূখ।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *