বাংলাদেশ ▣ ই-পেপার
বুধবার, ৪ নভেম্বর ২০২৬

লাইসেন্স নবায়ন ও হয়রানি বন্ধসহ ৬দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রিকশা শ্রমিকদের বিক্ষোভ

November 4, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 4 বার পঠিত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
লাইসেন্স নবায়ন, নতুন লাইসেন্স প্রদান এবং একাধিক ও অবৈধ লাইসেন্স বাতিলসহ ৬দফা বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন রিকশা ও রিকশা-ভ্যান শ্রমিকরা।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিকশা ও রিকশা-ভ্যান মালিক-শ্রমিক ইউনিয়নের উদ্যোগে লোকনাথ উদ্যান (টেংকেরপাড়) থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সংগঠনের সহ-সভাপতি মো. হানিফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক দলের প্রচার সম্পাদক আব্দুল বারেক, বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আল মামুন, রিকশা ও রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাহেদ মিয়া, অর্থ সম্পাদক জাকির হোসেন, উপদেষ্টা ইমরান হোসেন জয়ন্ত, শ্রমিক নেতা মো. তুহিন সরকার এবং মো. মেরাজ প্রমুখ।
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, রিকশা ও রিকশা-ভ্যান শ্রমিকদের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন এই পেশা। অথচ দীর্ঘদিন ধরে লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স প্রদানের ক্ষেত্রে নানা জটিলতা ও দীর্ঘসূত্রতা তৈরি করে রাখা হয়েছে।
বিগত আওয়ামীলীগ সরকারের আমলে পৌরসভা থেকে যে ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স দেয়া হয়েছে। তা প্রকৃত রিকশাচালকরা পাননি। দলীয় নেতারা সিন্ডিকেট করে নিজেদের নামে এই লাইসেন্সগুলো হাতিয়ে নিয়েছেন।
অবিলম্বে এই অবৈধ লাইসেন্স সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রতিটি প্রকৃত রিকশাচালককে একটি করে নতুন লাইসেন্স দেয়ার দাবি জানান তারা। পাশাপাশি রাস্তায় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তথাকথিত অবৈধ লাইসেন্সের নামে সাধারণ চালকদের অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে। এতে অনেক দরিদ্র শ্রমিকের দৈনিক উপার্জন ও জীবিকা চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
বক্তারা অবিলম্বে ট্রাফিক পুলিশের দেয়া বা বিভিন্ন উপায়ে তৈরি হওয়া অবৈধ লাইসেন্সগুলো জব্দ করার জোর দাবি জানান। একই সাথে সিন্ডিকেট ভেঙে প্রকৃত রিকশাচালকদের লাইসেন্স পাওয়ার সুযোগ করে ওেয়ার আহŸান জানান। অন্যথায় দাবি আদায়ে আগামীতে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশ শেষে রিকশা ও রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক বরাবর ৬ দফা সংবলিত একটি
স্মারকলিপি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *