বাংলাদেশ ▣ ই-পেপার
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগ নেতা আলামিন গ্রেপ্তার

October 31, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 7 বার পঠিত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আলামিন সরকারকে -(৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আলামিন সরকার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা সরকার বাড়ির আরজু মিয়া সরকারের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের উপ-কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, আলামিন সরকার সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯(১), ৯(২), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দায়ের করা একটি মামলার এজাহারনামীয় ১৫ নম্বর আসামি।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলামিনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তারের পর শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *