বাংলাদেশ ▣ ই-পেপার
রবিবার, ১ নভেম্বর ২০২৬

সফল সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য“শেরে বাংলা এ.কে. ফজলুল হক গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬” পেয়েছেন সাংবাদিক বাহারুল ইসলাম মোল্লা

October 31, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 17 বার পঠিত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
“শেরে বাংলা এ.কে. ফজলুল হক গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬” পেয়েছেন দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা।
সফল সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য গত শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ধানমন্ডির সোবহানবাগে অবস্থিত ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে শেরে বাংলা এ.কে. ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত “শেরে বাংলা এ.কে. ফজলুল হকের কর্ম জীবন” শীর্ষক আলোচনা সভা, গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি এস.এম. মজিবুর রহমান।
শেরে বাংলার দৌহিত্র সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন ইবাইস বিশ্ববিদ্যালয়ের ভিসি মোহাম্মদ আহসান উল্লাহ।
সংগঠনের চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা ও সাধারণ সম্পাদক আর.কে রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, বিশিষ্ট মিডিয়া ও নাট্য ব্যক্তিত্ব আজিজুল হাকিম, বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সহ-সভাপতি চিত্র নায়ক ডি.এ. তায়েব, মাইফ্রেশ ওয়াটার টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ লিওন চৌধুরী প্রমুখ।
সাংবাদিক মোঃ বাহারুল ইসলাম মোল্লা দীর্ঘ ২৬ বছর ধরে সাংবাদিকতা করছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় দৈনিক “দৈনিক ব্রাহ্মণবাড়িয়া” এর ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। বর্তমানে পাঠক নন্দিত “দৈনিক যায়যায়দিন” পত্রিকায় তিনি বর্তমানে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি,ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক।
সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। তিনি ইতিপূর্বে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শিক্ষা কমিটির বিদ্যুৎসাহী সদস্য ও ব্রাহ্মণবাড়িয়ার সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগার পরিচালনা পর্ষদের একজন সদস্য।
এছাড়াও তিনি ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরী, জেলা শিল্পকলা একাডেমী, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিট, ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ও ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সংস্থার আজীবন সদস্য।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *