বাংলাদেশ ▣ ই-পেপার
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

দেশের সব সার কারখানা চালু করে ২২ হাজার কোটি টাকার আমদানি ব্যায় সাশ্রয় করতে চায় সরকার- বিসিআইসি চেয়ারম্যান

October 22, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 20 বার পঠিত

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
বাংলাদেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. বাবুল মিঞা বলেছেন, দেশের সবকটি সার কারখানার উৎপাদন চালুর মাধ্যমে ইউরিয়া সার আমদানি বাবদ ২২ হাজার কোটি টাকা সাশ্রয়ের লক্ষ্যে কাজ করছে সরকার।
তিনি বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
গ্যাস সংকটে গত বছরের ১লা মার্চ থেকে বন্ধ রয়েছে আশুগঞ্জ সার কারখানা। তবে চলতি বছরই গ্যাস সরবরাহের মাধ্যমে সার কারখানার উৎপাদন শুরু করা যাবে বলে আশা বিসিআইসির চেয়ারম্যানের।
বিসিআইসির চেয়ারম্যান বাবুল মিঞা বলেন, বিসিআইসির কারখানাগুলোকে আমরা সচল করতে চাই। আমাদের ২৬-২৭ লক্ষ মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করতে হয়। আমাদের কারখানাগুলো যদি সচল থাকে, আমরা যদি কারখানাগুলোতে গ্যাস সরবরাহ পাই, তাহলে আমরা দেশের চাহিদার পরিমাণ উৎপাদন করেও রপ্তানি করার সক্ষমতা রাখি।
তিনি আরো বলেন, আমাদের মূল সমস্যা হচ্ছে গ্যাসের সংকট। তবে গ্যাস সরবরাহ নিশ্চিত করে আমাদের কারখানাগুলো চালু করতে চাই। সে লক্ষ্যেই আমরা কাজ করছি। কারখানাগুলো চালু করতে পারলে আমাদের আর সার আমদানি করতে হবে না।
এ সময় বিসিআইসি চেয়ারম্যানের সাথে আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালকসহ কারখানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *