কানাডার পাঁচটি প্রদেশে আজ থেকে ন্যূনতম মজুরি বৃদ্ধি কার্যকর— অক্টোবর ১ থেকে নতুন হার চালু

কানন জামান
উইনিপেগ, মানিটোবা, কানাডা
কানাডার পাঁচটি প্রদেশে ন্যূনতম মজুরি বৃদ্ধি আজ থেকে কার্যকর হয়েছে, যেখানে অন্টারিও, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, নোভা স্কোশিয়া, মানিটোবা ও সাসকাচুয়ান শ্রমিকদের জন্য ঘণ্টাপ্রতি মজুরি ২৫ থেকে ৪০ সেন্ট পর্যন্ত বাড়িয়েছে। সরকারের ঘোষণায় জানানো হয়েছে যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন হারে অন্টারিওতে ন্যূনতম মজুরি দাঁড়িয়েছে $17.95, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে $17.30, নোভা স্কোশিয়ায় $17, মানিটোবায় $16.40 এবং সাসকাচুয়ানে $15.70। এ বছরের মধ্যে কানাডার সব প্রদেশ ও টেরিটরি ন্যূনতম মজুরি বাড়ালেও আলবার্টা ব্যতিক্রম, যেখানে ২০১৯ সালের পর আর কোনো বৃদ্ধি করা হয়নি। শ্রমিকদের আর্থিক স্বস্তি বাড়াতে এই পরিবর্তনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।



মন্তব্য করুন