বাংলাদেশ ▣ ই-পেপার
শনিবার, ৩ অক্টোবর ২০২৬

সাবেক বিচারপতি মানিককে কারাগারে পাঠানোর নির্দেশ

August 24, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 36 বার পঠিত

রাজধানীর বাড্ডা থানার হত্যা মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

২৪ আগস্ট, শনিবার সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালত এ নির্দেশ দেন।

এর আগে বিকেল ৪টার ১০ মিনিটে তাকে আদালতে তোলা হয়।

সাবেক বিচারপতি মানিককে আদালতে তোলার সময় অনেকে তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করেন বিক্ষুব্ধ জনতা। পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যান পুলিশ সদস্যরা।

এর আগে শুক্রবার রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *