রাজপথ থেকে সংসদে,স্বপ্নবাজ এম পি-এম,এ হান্নান

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া
সততা,দক্ষতা,বিচক্ষনতা আর পরিশ্রম কখনো বেঈমানী করে না। তার উজ্জল দৃষ্টান্ত ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের স্বপ্নবাজ এম পি এম এ হান্নান।বিগত সরকারী দলের অত্যাচার,নির্যাতন, জেলজুলুম,হামলা মামলা সহ্য করে প্রবল বুদ্ধিমত্তা,দক্ষতা আর বিচক্ষণতার দ্বারা আজ তিনি বাংলাদেশের মহান জাতীয় সংসদে দাড়িয়ে তার নির্বাচনী এলাকা নাসিরনগর বাসীর হয়ে কথা বলছেন।বলছেন তার নির্বাচনী এরাকার গণমানুষের ভাগ্যউন্নয়নের কথা।
এম পি এম এ হান্নান এর আগে গোর্কণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছিলেন প্রায় চৌদ্দ বছর।
দীর্ঘদিন থেকে সে নাসিরনগর উপজেলা বি,এন,পির সভাপতি ছিলেন,এখনো স্বপদে বহাল রয়েছেন।তার দল যখন বিরোধী দলে তখন সে অনেক হামলা মামলার সম্মুক্ষিণ হয়েছেন।অনেক বার জেলও কেটেছেন।জেলখানা থাকাবস্থায় তার মায়ের মৃত্যু হলে সে জেল থেকে পেরোলে জামিনে এসে জানাযায় অংশ গ্রহণ করেন।শুধু এম পি এম এ হান্নান নয়। বর্তমান উপজেলা বি,এন,পির সাধারণ সম্পাদক কে এম বশীর উদ্দিন তুহিন,সাংগঠনিক সম্পাদক এডঃ আলী আজম চৌধুরী ও দীর্ঘদিন কারাবরণ করেছেন।কিন্তু বিগত জাতীয় সংসদ নির্বাচনে এম এ হান্নানকে অগাদ ভালবেসে তার নির্বাচনী এলাকার জনগণ। এর মাঝে দলীয় লোকের চেয়ে সংখ্যালঘু আর বিরোধী দলের লোকজনেরাও তাকে ভোট দিয়ে এম পি নির্বাচিত করেন।
বি,এন,বি সরকারের সাত মাসের মাথায় তার নির্বাচনী এলাকার বেশ কয়েকটি চোখে পড়ার মত কাজের কারনে সহজেই জনগনের হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হয়েছেন এম পি এম এ হান্নান।তার উল্লেখযোগ্য ও চোখে পড়ার মত কাজ গুলো হল নাসিরনগর নগর সদর বাজারের দীর্ঘদিনের ভগ্নদশায় পতিত রাস্তাওড্রেইনপুনঃনির্মান,নাসিরনগর সরকারী ডিগ্রি কলেজে দুটি বিষয়ে অনার্স কোর্স চালু,ফারমার্স কোল্ড স্টোরেজ চালু,নাসিরনগর খেলার মাঠের সংস্কার,
সরাইল,নাসিরনগর,লাখাই মহাসড়ককে ফোরলেনে উন্নতি করন,সহ আরো উল্লেখ যোগ্য কয়েকটি কাজ রয়েছে।যার দ্ধারা অতিদ্রুত তিনি সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হয়েছেন।
বর্তমান বি,এন,পি সরকারের বয়স মাত্র সাত মাস চলছে।এরই মাঝে এম পি এম এ হান্নান তার নির্বাচনী এলাকার লোকজনের মন জয় করতে সক্ষম হয়েছেন।নাসিরনগর বাসী তার বিভিন্ন কাজ কর্মে সন্তোষ প্রকাশ করতে শুরু করেছেন।তবে এলাকাবাসীর দাবী তিনি যদি কারো কান কথা না শুনেন তাহলে ভবিষ্যতে আরো অনেক উন্নতি করতে পারবেন তিনি।তার নির্বাচনী এলাকার লােকজন তাকে প্রয়াত মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী এডঃ ছায়েদুল হকের স্থানে দেখতে চান।তাছাড়াও সামনে নাসিরনগরের সর্বস্তরের জনগণ তাকে জাতীয় সংসদে একজন গুরুত্বপুর্ন মন্ত্রী হিসেবে দেখতে চান।



মন্তব্য করুন