বাংলাদেশ ▣ ই-পেপার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ড. ইউনূসের সঙ্গে মতবিনিময় বিকেলে, অংশ নেবেন যারা

August 31, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 104 বার পঠিত

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে আজ শনিবার বিকেলে মতবিনিময়ে বসছে রাজনৈতিক দলগুলো। বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই মতবিনিময় শুরু হবে। রাত ৮টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা মতবিনিময়ে কারা অংশ নেবেন এবং কী আলোচনা হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে।

বিকেল ৩টায় শুরু হবে খেলাফত মজলিসের দুই অংশের সঙ্গে প্রথম মতবিনিময়সভা।
খেলাফত মজলিসের নেতৃত্ব দেবেন দলটির আমির মাওলানা আবদুল বাছিত আজাদ। প্রতিনিধিদলে থাকবেন ড. আহমদ আবদুল কাদের, মাওলানা সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর হোসেন ও মুনতাসীর আলী।
বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্ব দেবেন মাওলানা ইউসুফ আশরাফ। প্রতিনিধিদলে থাকবেন মাওলানা মামুনুল হক ও মাওলানা জালাল উদ্দিন।
গণফোরামের নেতৃত্ব দেবেন ড. কামাল হোসেন। তার প্রতিনিধিদলে থাকবেন মোস্তফা মহসীন মন্টু, সুব্রত চৌধুরী, এস এম আলতাফ হোসেন, মিজানুর রহমান, জগলুল হায়দার আফ্রিক, মহিব উদ্দিন আবদুল কাদের ও মোশতাক আহমেদ। এরপর বিকেলে ৪টায় বসবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতারা। এতে নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।
তার প্রতিনিধিদলে আছেন ড. রেদোয়ান আহমেদ, নেয়ামুল বশির, নুরুল আলম তালুকদার ও আওরঙ্গজেব বেলাল।
বিকেল ৫টায় জাতীয়বাদী সমমনা জোটের নেকাকর্মীরা মতবিনিময়ে অংশ নেবেন। এতে নেতৃত্বে দেবেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। তার প্রতিনিধিদলে থাকবেন জাগপার খন্দকার লুৎফর রহমান, গণদলের এ টি এম গোলাম মওলা চৌধুরী, এনডিপির আবু তাহের, বাংলাদেশ ন্যাপের শাওন সাদেকি, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম।

সন্ধ্যা ৬টায় ১২ দলীয় জোট জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে মতবিনিময়ে বসবে।

এই প্রতিনিধিদলে থাকবেন জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলামের মহিউদ্দিন ইকরাম, লেবার পার্টির একাংশের ফারুক রহমান, জাগপা একাংশের তাসমিয়া প্রধান, কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ ও বিকল্পধারা বাংলাদেশের শাহ আহমেদ বাদল। এ ছাড়া একই সময় বাংলাদেশ জাসদের নেতারাও অংশ নেবেন। এতে নেতৃত্ব দেবেন শরীফ নুরুল আম্বিয়া। তার প্রতিনিধি থাকবেন নাজমুল হক প্রধান, মুশতাক হোসেন, আবদুল কাদের হাওলাদার, কাজী সদরুল হক।
এরপর সন্ধ্যা ৭টায় মতবিনিময়ে বসবে গণফোরাম ও জাতীয় পার্টি।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বুঝে নেয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। আওয়ামী লীগকে বাদ রেখে অন্যান্য দল ও সেনাবাহিনী আলোচনা করে এই সরকার গঠনের সিদ্ধান্ত নেয়।

প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে এই সরকারকে স্বাগত জানানো হলেও গত ২৪ আগস্ট থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন প্রশ্নে ‘অতি দ্রুত’ সংলাপের দাবি জানাচ্ছিলেন।

বৃহস্পতিবার মির্জা ফখরুলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে।

এর আগে গত ১২ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শাহ আলমের নেতৃত্বে সিপিবি, মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে গণতন্ত্র মঞ্চ, আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে বিজেপি, মাওলানা সৈয়দ ফয়জুল করীমের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এ এফ এম সোলায়মান চৌধুরীর নেতৃত্বে এবি পার্টি, নুরুল হক নূরের নেতৃত্বে গণঅধিকার পরিষদ, হারুন চৌধুরীর নেতৃত্বে গণতান্ত্রিক বাম ঐক্য, ববি হাজ্জাজের নেতৃত্বে এনডিএম আলাদা আলাদাভাবে মতবিনিময় করে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *