জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবলের ফাইনালে আখাউড়া

কাউতলী নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুনামেন্টের ১ম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। ১ম সেমিফাইনালে আখাউড়া উপজেলা ট্রাইবেকারে কসবা উপজেলা কে পরাজিত করে ফাইনালে উঠে । তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার নির্দিষ্ট সময় এবং অতিরিক্ত সময় কোন দলই গোল করতে পারেনি। ফলে পুরো ম্যাচ গোল শূন্য ড্র ছিলো। আখাউড়া উপজেলা দলের গোলরক্ষক রাব্বি ট্রাইবেকারে ১টি শট আটকে দিয়ে নিজের দলকে ফাইনালে উন্নতি করান। ১ম সেমিফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন গোলরক্ষক রাব্বি।
আজকের খেলার ম্যান অফ দ্যা ম্যাচ পুরষ্কার প্রদান করেন জেলার সাবেক ফুটবলার ও বিশিষ্ট ক্রিড়া অনুরাগী জসিম উদ্দিন রিপন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে , সাবেক ফুটবলার ও বিশিষ্ট ক্রিড়া অনুরাগী আলী আজম , ক্রিড়া সংস্থার সদস্য সচিব তানিম শাহেদ রিপন প্রমুখ।
আগামীকাল শনিবার জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল এর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ক্রীড়ামোদী দর্শকদের খেলা দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে।



মন্তব্য করুন