বাংলাদেশ ▣ ই-পেপার
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

আনসার সদস্যদের আন্দোলন স্থগিত

August 13, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 52 বার পঠিত

দাবিদাওয়া পূরণের নিশ্চয়তা পাওয়ায় আন্দোলন স্থগিত করেছেন আনসার সদস্যরা।

মঙ্গলবার (১৩ আগস্ট) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নবনিযুক্ত মহাপরিচালক ও আন্দোলনরত আনসারদের প্রতিনিধি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা সাধারণ আনসারদের দাবিদাওয়া সমাধানের কার্যক্রম গ্রহণের নিশ্চয়তা দেওয়ায় আন্দোলন স্থগিত ঘোষণা করা হয়েছে।

আনসার বাহিনীর সদস্যরা বলেন, জাতির যেকোনো দুর্যোগে যেকোনো সময় আনসার সদস্যরা নিবেদিত প্রাণ, তবে তারা সবসময় থাকেন উপেক্ষিত। তাই রাষ্ট্রের যে পরিবর্তন হচ্ছে তার সঙ্গে আনসার সদস্যদের জীবনমান পরিবর্তনের জন্য সাধারণ আনসার সদস্যদের চাকরি স্থায়ীকরণ এখন সময়ের দাবি।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *