বাংলাদেশ ▣ ই-পেপার
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সরাইলে স্ত্রীর পরকীয়া জেরে স্বামীর আত্মহত্যা

July 31, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 160 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্ত্রীর পরকীয়া জেরে আব্দুল হাকিম (৪২) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

৩১ জুলাই, বুধবার দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের স্বল্প নোয়াগাও উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম ওই এলাকার আব্দুল করিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হাকিমের স্ত্রী বাড়ির পার্শ্ববর্তী এলাকার এক ছেলের সাথে পরকীয়া করছে। এর জের ধরে আব্দুল হাকিম বুধবার মাছ মারার বিষ খেয়ে ফেলে পরে পরিবারের লোকজন জানতে পেরে দ্রুত সরাইল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আ স ম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *