নাসিরনগরে এনসিপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা নবগঠিত ৫৫ সদস্যের আহবায়ক কমিটির পরিচিতি সভা শুক্রবার দুপুওে অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা সদরের ভাই ভাই হোটেলে অনুষ্ঠিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন জনতা ব্যাংকের সাবেক ডিজিএম ও উপজেলা এনসিপির আহবায়ক মোহাম্মদ কামরুজ্জামান খান কাইয়ুম।
আহবায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. হাফিজ মিয়া, যুগ্ম আহবায়ক মীরু আহমেদ ভূইঁয়া, সদস্য সচিব মিজান চৌধুরী, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এটিএম সাইফুজ্জামান জনি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইসমাইল আহমেদ শুভ, যুগ্ম সদস্য সচিব সাদ্দাম হোসেন, উজ্জ্বল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ মিয়া, সদস্য মেহেদী হাসান, আবদুল হক প্রমুখ।
এসময় নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। পাশাপাশি উপজেলা পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা দ্রæততম সময়ের মধ্যে উপজেলার ১৩ টি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
উল্লেখ্য গত ২৮ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির অনুমোদনে নাসিরনগর উপজেলা এনসিপির এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।



মন্তব্য করুন