বাংলাদেশ ▣ ই-পেপার
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বিক্ষোভে উত্তাল আলবেনিয়া

October 16, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 6 বার পঠিত

দুর্নীতির অভিযোগ, শিক্ষাব্যবস্থার দুরবস্থা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে জমে থাকা ক্ষোভ এবার রাজপথে সহিংস রূপ নিয়েছে ইউরোপের বলকান অঞ্চলের দেশ আলবেনিয়ায়। এর সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের পরিকল্পিত বিলাসবহুল রিসোর্ট প্রকল্প নিয়ে বিতর্ক।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানী তিরানায় শিক্ষার্থীদের নেতৃত্বে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। তবে পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করে ক্ষমতায় থাকার সিদ্ধান্তে অনড় রয়েছেন প্রধানমন্ত্রী এডি রামা।

বিক্ষোভ চলাকালে সরকারি ভবনের জানালার কাচ ভাঙচুর, আবর্জনার পাত্রে আগুন দেওয়া, ট্রাফিক বাতি ভাঙা এবং সড়কে ব্যারিকেড তৈরি করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে।

সংঘর্ষের কারণে পার্লামেন্টের অধিবেশনও স্থগিত করা হয়। রাজধানীর কেন্দ্রীয় স্কান্দারবেগ স্কয়ারে পর্যটকদের সামনেও বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাজধানীর বাইরে শকোদ্রা, দুরেছ, এলবাসান, কুকেস ও ভালোরা শহরেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। দুর্নীতি ও শিক্ষাব্যবস্থা নিয়ে অসন্তোষের পাশাপাশি সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আন্দোলনে অংশ নিচ্ছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

এদিকে আলবেনিয়ায় ইউরোপীয় ইউনিয়নের মিশন সহিংসতা এড়িয়ে গঠনমূলক সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *