বাংলাদেশ ▣ ই-পেপার
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ডিবির অভিযানে নবীনগরে ভারতীয় মালামালসহ চোরাকারবারী গ্রেপ্তার \ অটোরিকসা জব্দ

October 16, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 19 বার পঠিত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধভাবে ভারত থেকে আনা বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামালসহ মোঃ গাজী মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ব্রাহ্মণহাতা এলাকা থেকে বিপুল পরিমান এই মালামাল উদ্ধার ও চোরাকারবারী গাজী মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় চোরাই মালামাল বহনকারী একটি ব্যাটারী চালিত অটোরিক্সা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ গাজী মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় উপজেলার মসজিদপাড়ার স্থায়ী বাসিন্দা, বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ পৈরতলায় বসবাস করেন।
শুক্রবার দুপুরে গনমাধ্যম কর্মীদের কাছে জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে উপজেলার ব্রাহ্মণহাতা এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকসা আটক করা হয়। পরে ওই অটোরিকসায় তল্লাশী চালিয়ে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ৫২০ বোতল ভারতীয় অলিভ অয়েল, ২৮০ পিস ভারতীয় স্কিনশাইন ক্রিম, ২০ বোতল ভারতীয় ডাবর আমলা হেয়ার অয়েল ও ২০ বোতল ডাবর ভাটিকা নারিকেল তেল উদ্ধার করা হয়। পরে চোরাকারবারী গাজী মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নবীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *