বাংলাদেশ ▣ ই-পেপার
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

জেলা পরিষদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে আর্থিক অনুদান বিতরণ

October 16, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 4 বার পঠিত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে জেলা পরিষদের আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামলের শহরের পুনিয়াউটের বাসভবনে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে এই অনুদানের চেক তুলে দেয়া হয়।
জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দুর্দিনে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া এবং তাদের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনতে জেলা পরিষদের এই উদ্যোগ প্রশংসনীয়।
মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ ইতিবাচক। জেলা পরিষদ সব সময়ই জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকবে। তিনি সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এই ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, এই সহায়তা অসহায় ও অসচ্ছল মানুষের আর্থিক সংকট লাঘবে ভ‚মিকা রাখবে।
অনুষ্ঠানে জেলা বিএনপির ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জেলা পরিষদের কর্মকর্তা- কর্মচারিরা উপস্থিত ছিলেন।

ছবি সংযুক্তঃ- ব্রাহ্মণবাড়িয়ায় সুবিধাবঞ্চিত মানুষের হাতে জেলা পরিষদের অনুদানের চেক তুলে দিচ্ছেন প্রকৌশলী খালেদ হোসেন শ্যামল এমপি।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *