ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির মশাল মিছিল-বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
এনসিপি নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
গত বৃহস্পতিবারবাদ মাগরিব শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ থেকে একটি মশাল মিছিল বের হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সদস্য সচিব প্রকৌশলী আমিনুল হক চৌধুরী, জেলা এনসিপির নাহিদুল ইসলাম, এনসিপি বিজয়নগর উপজেলার আহবায়ক আশরাফুল হক লিংকন, এনসিপি সরাইল উপজেলার আহবায়ক আজিজুল হক, সদর উপজেলার আহবায়ক অ্যাডভোকেট শামসুল আরেফিন, বিজয়নগর উপজেলার সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস আহমেদ সরকার, জেলা ছাত্র শক্তির আহবায়ক তাজুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে বোমা হামলা ও আগুন দেয়ার ঘটনা দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক নিরাপত্তার জন্য হুমকি। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দ্রæত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। সরকার ও প্রশাসনকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে গণঅভ্যুত্থানের সকল অংশীদার রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে ফ্যাসিস্ট ও স্বৈরাচারদের দমন করা হবে।
এ সময় বক্তারা সদর উপজেলার চিনাইর ডিগ্রি কলেজ মাঠে শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি লেপনের ঘটনার নিন্দা জানান।
বিক্ষোভ সমাবেশ থেকে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রæত গ্রেপ্তার এবং রাজনৈতিক সহিংসতা বন্ধে সরকার ও প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়।
মশাল মিছিল ও বিক্ষোভ মিছিলে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন