বাংলাদেশ ▣ ই-পেপার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল \ গ্রেপ্তার -১

November 13, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 43 বার পঠিত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আবারো প্রকাশ্যে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
শুক্রবার সকাল ৭ টার দিকে শহরের দাতিয়ারা এলাকায় এই মিছিল হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কার্যক্রম নিষিদ্ধ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিকাইল হোসেন হিমেলের নেতৃত্বে একটি মিছিল শহরের দাতিয়ারা এলাকা থেকে বের হয়ে কুমিল্লা-সিলেট বাইপাস সড়কে মিছিল করে।
এ সময় মিছিলকারীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরীসহ বিভিন্ন নেতাদের মুক্তি দাবি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, সকালে মিছিলের খবর পুলিশ সেখানে অভিযান চালিয়ে মোঃ রাজিব মিয়া নামে যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে। রাজিবের বাড়ি নবীনগর উপজেলায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *