বাংলাদেশ ▣ ই-পেপার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

নাসিরনগরে ৬ কিলোমিটার সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

November 13, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 35 বার পঠিত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় উপজেলার চাতলপাড় ইউনিয়নে ৬ কিলোমিটার (প্রস্তাবিত এম.এ. হান্নান) সড়ক পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে চাতলপাড় ইউনিয়নের রতনপুর সিএনজি ষ্টেশন থেকে ভলাকুট ইউনিয়নের বাঘী পর্যন্ত সড়ক পুনঃনির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়া -১-আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম.এ.হান্নান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী আবদুল মোমেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে.এম.বসির উদ্দিন তুহিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ভূইঁয়া রেনু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহে আলমসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম.এ.হান্নান এমপি বলেন, সরকার দেশের প্রান্তিক পর্যায়ে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান সহজ ও গতিশীল করা হচ্ছে। তিনি বলেন, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস জানায়,২০২৬-২০২৭ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (কাবিটা) কর্মসূচির আওতায় গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর থেকে ভলাকুট ইউনিয়নের বাঘী পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়ক পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই কাজে (মাটি ভরাট) ব্যয় হবে ২৫ লাখ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রতনপুর বাজার চত্বরে ২ নং ওর্য়াড বিএনপির সভাপতি মোহাম্মদ শাজাহান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদি হাসানের সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় চাতলপাড় ইউনিয়নের রতনপুর থেকে ভলাকুট ইউনিয়নের বাঘী পযন্ত সড়কটি সংসদ সদস্য এম ও হান্নানের নামে নামকরণের ঘোষনা দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *