বাংলাদেশ ▣ ই-পেপার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে পৌরসভা

November 10, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 4 বার পঠিত

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে সদর উপজেলা দলকে ৩–০ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে পৌরসভা দল। দলের জয়ে জোড়া গোল করে ম্যাচসেরা হয়েছেন ১৭ নম্বর জার্সিধারী রিমন।

ম্যাচে পৌরসভা দলের হয়ে একটি গোল করেন ৯ নম্বর জার্সিধারী সুমন। বাকি দুটি গোল করেন রিমন। জোড়া গোলের পাশাপাশি অনবদ্য ফুটবল নৈপুণ্য প্রদর্শন করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন তিনি।

খেলা শেষে রিমনের হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন সাবেক কৃতী ফুটবলার কামালসহ উপস্থিত অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) গিয়াস উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আলি আজ্জম এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব তানিম শাহেদ রিপন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *