বাংলাদেশ ▣ ই-পেপার
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

অভিষেক-সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে ভারতের বিশ্বরেকর্ড

October 27, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 20 বার পঠিত

টি-টোয়েন্টি ক্রিকেটে ১৯৯ রানের লক্ষ্য যেকোনো দলের জন্যই চ্যালেঞ্জিং। কিন্তু হাই-স্কোরিং এই ম্যাচে দলকে যেন কোনো চাপেই পড়তে দিলেন না ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী। তাদের ব্যাটিং তাণ্ডবে পাওয়ার প্লে এবং দলীয় দ্রুততম ফিফটি পূরণে বিশ্বরেকর্ড গড়েছে সফরকারীরা।

শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৮ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ৪০ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে ভারত।

রান তাড়া করতে আজ অভিষেক শর্মার সঙ্গে সাঞ্জু স্যামসনের পরিবর্তে মাঠে নামেন বৈভব সূর্যবংশী। আস্থার প্রতিদান দেন এই বাঁহাতি ব্যাটার। জ্যাকব ডাফির করা ইনিংসের প্রথম বলেই চার হাঁকান তিনি। একই ওভারে চড়াও হন অভিষেক শর্মাও। এই ওভারে আসে ২৬ রান। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে অ্যাডাম মিলনে দেন ১৭ রান। আর মিচেল ব্রেসওয়েলের করা তৃতীয় ওভারের প্রথম ও দ্বিতীয় বলে যথাক্রমে চার ও ছক্কা হাঁকান অভিষেক। তাতেই দলীয় স্কোর ৫০ ছাড়িয়ে যায়।

তাতেই হয়েছে বিশ্বরেকর্ড। যেকোনো দলের হয়ে এটাই দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২.২ বলে দলীয় ফিফটি রয়েছে পানামা, রোমানিয়া এবং মালয়েশিয়ারও। কিন্তু এরা কেউই আইসিসির পূর্ণ সদস্য নয়।

শুধু এই এক বিশ্বরেকর্ডে থামেননি অভিষেক-সূর্যবংশী। পাওয়ার প্লেতে দুজন মিলে তুলেছেন বিনা উইকেটে ১১৮ রান। এর আগে ইনিংসের প্রথম ৬ ওভারে এতো বেশি রান তুলতে পারেনি কোনো দলই। আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার। তারা করেছিল ১১৩ রান।

এই ম্যাচে হয়েছে আরও বেশ কিছু রেকর্ড। এর মধ্যে কয়েকটি দলীয়, কিছু আছে অভিষেক শর্মার ব্যক্তিগত।

১০০’র বেশি ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানরেট

নিউজিল্যান্ডের বিপক্ষে আজ অভিষেক-সূর্যবংশী উদ্বোধনী জুটিতে তোলেন ১৩৩ রান। খেলেছেন মাত্র ৭.১ ওভার। ফলে ওভারপ্রতি তারা তুলেছে ১৮.১৩ করে। ১০০’র বেশি উদ্বোধনী জুটিতে এটাই সর্বোচ্চ রানরেট। এর আগে ১৬.০৮ রানরেটে জুটি গড়েছিলেন জস বাটলার ও ফিল সল্ট।

দ্রুততম এবং সর্বোচ্চ সেঞ্চুরি

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ডটি অভিষেক শর্মার অধীনেই রয়েছে। মাত্র ৩০ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। এটা ভাঙতে না পারলেও সেরা তিনে জায়গা করে নিয়েছে আজকের ইনিংসটি। মাত্র ৩৫ বলে শতক তুলে নেন এই ভারতীয় অভিষেক।

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরিকারীর তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন অভিষেক শর্মা। তার সেঞ্চুরির সংখ্যা ১১টি। তালিকায় এক নম্বরে থাকা ক্রিস গেইলের সেঞ্চুরি ২২টি। আর ১৩টি সেঞ্চুরি করে দুই নম্বরে আছেন বাবর আজম।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সেঞ্চুরি মোট চারটি। যৌথভাবে তালিকার দুই নম্বরে অবস্থান তার। পাঁচটি করে সেঞ্চুরি আছে গ্লেন ম্যাক্সওয়েল ও রোহিত শর্মার।

ছক্কার রেকর্ড

এক ইনিংসে সর্বোচ্চ ১৩টি ছক্কার রেকর্ড অভিষেক শর্মার। আজকে হাঁকিয়েছেন ১১টি ছয়। এটা রয়েছে তালিকার দুই নম্বরে। চলতি বছরে ১১টি ছক্কার হাঁকিয়েছিলেন আফগানিস্তানের বিপক্ষেও। এছাড়া একাধিকবার ১০টির বেশি ছক্কার হাঁকানোর রেকর্ডটিও তার দখলে। এখন পর্যন্ত তিনটি ম্যাচে ১০টির বেশি ছক্কা হাঁকান তিনি।

১৯০’র বেশি তাড়ায় সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়

এই রেকর্ডটি আপাতত এস্তোনিয়ার দখলে। তবে এই দেশটি আইসিসির পূর্ণ সদস্য নয়। ১৯২ রান তাড়া করতে নেমে তারা জিতেছে ৪২ বল হাতে রেখে। আর আজ ৪০ বল হাতে রেখে জিতেছে ভারত।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *