বাংলাদেশ ▣ ই-পেপার
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জয়ের রেকর্ড ব্রাজিলিয়ান কিংবদন্তির

October 26, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 9 বার পঠিত

ফুটবলারদের ব্যক্তিগত অর্জনের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি ব্যালন ডি’অর। ১৯৫৬ সালে চালু হওয়া এই পুরস্কার জয়ের স্বপ্ন দেখেন বিশ্বের সব ফুটবলারই। তবে অল্প বয়সে এই সম্মান জয়ের কীর্তি গড়েছেন হাতেগোনা কয়েকজন। সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জয়ের রেকর্ড ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর।

১৯৯৭ সালে মাত্র ২১ বছর ৯২ দিন বয়সে ব্যালন ডি’অর জেতেন রোনালদো। বার্সেলোনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ব্রাজিলের হয়ে কোপা আমেরিকা জয়ের কৃতিত্ব ছিল তার। এখনো সবচেয়ে কম বয়সে এই পুরস্কার জয়ের রেকর্ডটি তার দখলে।

তালিকার দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের মাইকেল ওয়েন। ২০০১ সালে ২২ বছর ৪ দিন বয়সে ব্যালন ডি’অর জেতেন লিভারপুলের সাবেক এই স্ট্রাইকার। ওই বছর লিভারপুলের হয়ে এফএ কাপ, লিগ কাপ ও উয়েফা কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

তৃতীয় স্থানে লিওনেল মেসি। ২০০৯ সালে ২২ বছর ১৬০ দিন বয়সে প্রথমবার ব্যালন ডি’অর জেতেন আর্জেন্টাইন তারকা। সে বছর বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও কোপা দেল রে জেতেন তিনি। পরে রেকর্ড আটবার এই পুরস্কার জিতেছেন মেসি।

চতুর্থ স্থানে উত্তর আয়ারল্যান্ডের জর্জ বেস্ট। ১৯৬৮ সালে ২২ বছর ২১২ দিন বয়সে ব্যালন ডি’অর জেতেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই কিংবদন্তি। ওই বছর ইউরোপিয়ান কাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি।

পঞ্চম স্থানে সোভিয়েত ইউনিয়নের ওলেগ ব্লোখিন। ১৯৭৫ সালে ২৩ বছর ৫৫ দিন বয়সে ব্যালন ডি’অর জেতেন ডায়নামো কিয়েভের এই সাবেক তারকা। ক্লাবটির হয়ে সোভিয়েত লিগ ও ইউরোপিয়ান কাপ উইনার্স কাপ জয়ে বড় ভূমিকা ছিল তার।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *