বাংলাদেশ ▣ ই-পেপার
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় বসতঘরে মিললো স্বামী, স্ত্রী ও দুই সন্তানের মরদেহ

July 28, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 80 বার পঠিত

মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বসতঘর থেকে স্বামী, স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ জুলাই) সকালে পৌর এলাকার বিজয় পাড়া থেকে মরদহ গুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, সোহাগ (৩৩), তার স্ত্রী জান্নাত (২৫), তাদের কন্যা সন্তান ফাহিমা (৪) ও সাদিয়া (২)।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, সোহাগ পেশায় একজন কাপড় ব্যবসায়ী। রাতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসতঘরে ঘুমিয়ে পড়েন। প্রতিদিন তারা সকাল সকাল ঘুম থেকে উঠলেও আজ না উঠায় পরিবারের সদস্যরা ঘরে তাদের ডাকাডাকি করে কোন সাড়াশব্দ পায়নি। পরে স্থানীয়দের সহায়তায় ঘরে দরজা ভেঙে তাদের সবার মরদেহ দেখতে পান। এরমধ্যে সোহাগ ও এক কন্যার মরদেহ চালের তীরের কাঠে ঝুলছিল, স্ত্রী জান্নাতের মরদেহ খাটে ও অপর আরেক কন্যার মরদেহ খাটের পাশে পড়ে ছিল।

তিনি আরও জানান, তাদের মৃত্যু কিভাবে হয়েছে তা এখন মন্তব্য করা যাচ্ছে না। এটা হত্যা নাকি অন্য কিছু তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এবং তদন্ত করার পর বলা যাবে। মরদেহ গুলো সুরতহাল করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *