নবীনগরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত । আজ (২৫/১১/২৬) উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য, নবীনগর উপজেলা আইনশৃংখলা কমিটির উপদেষ্টা
অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান। সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। এ সময় জেলা বিএনপি সহ-সভাপতি ও সাবেক পৌর প্রশাসক মোহাম্মদ মলাই মিয়া, জেলা বিএনপি নেতা মাসুদুল ইসলাম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সভাপতি আবু কামাল খন্দকার, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা
পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।



মন্তব্য করুন