বাংলাদেশ ▣ ই-পেপার
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

এবার সাইফকে প্রাণনাশের হুমকি

November 19, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 41 বার পঠিত

বেশ কয়েকদিন ধরেই একের পর এক বলিউড তারকা প্রাণনাশের হুমকি পাচ্ছেন। এবার সেই তালিকায় অভিনেতা সাইফ আলি খান।

সূত্রের বরাদে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সাইফের কাছে ফোন এসেছে ২০২৪ সালে বাবা সিদ্দিকি হত্যা মামলার পলাতক অভিযুক্ত জিশান আখতারের কাছ থেকে।

ইতোমধ্যেই এ ঘটনায় তদন্ত শুরু করছে মুম্বাই পুলিশ।

হুমকি আদৌ আখতার দিয়েছে, নাকি অন্য কেউ তার নাম ব্যবহার করে এই ধরনের কাজ করছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

চলতি মাসের শুরুতে অভিনেতা তুষার কাপুর ও আয়ুষ্মান খুরানা হুমকি পাওয়ার পরে সাইফের কাছেও আসে হুমকির ফোন।

সেই ঘটনায় পুলিশ বেঙ্গালুরুর ৩০ বছরের আইআইটি স্নাতক বৈভব মিশ্রকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে হুমকি দেওয়ার জন্য এআই ব্যবহারের অভিযোগও রয়েছে।

পুলিশের তদন্তে জানা গেছে, কোনও অপরাধী চক্রের সঙ্গে তার কোনও যোগসূত্র ছিল না। একের পর এক হুমকির ফোন, মেসেজ ও ই-মেইল পাওয়ায় ইতোমধ্যেই বেশ কয়েকজন বলিউড অভিনেতার জন্য বাড়তি সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, ২০২৫ সালের জানুয়ারিতে নিজ বাড়িতেই সাইফের ওপর হামলা হয়েছিল। তাকে বারবার ছুরির আঘাত করা হয়। এরপরেই অভিনেতাকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। পিঠ ও গলায় গুরুতর আঘাত পেয়েছিলেন অভিনেতা। অস্ত্রোপচার হয়েছিল প্রায় ৬ ঘণ্টার। দেড় বছর পরে আবারো সাইফকে হুমকি দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই দুশ্চিন্তায় তার ভক্তরা।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *