বাংলাদেশ ▣ ই-পেপার
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

এক ইনিংসে আট ডিসমিমাস, লিটনের বিশ্বরেকর্ড

November 18, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 42 বার পঠিত

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নেমে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন কাগিসো রাবাদা। ব্যক্তিগত ৭২ রানে আউট হন তিনি। মেহেদী হাসান মিরাজের করা বলে তাকে স্ট্যাপড আউট করেন বাংলাদেশের উইকেটকিপার লিটন কুমার দাস। তাতেই বিশ্ব রেকর্ড হয়েছে লিটনের। টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ আটটি ডিসমিসাল করেছেন তিনি।

এই আটটি ডিসমিসালের মধ্যে ৬টি ছিল ক্যাচ, আর দুটি স্ট্যাম্পিং।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনো উইকেটকিপারের এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসাল ছিল সাতটি। তবে এককভাবে এই রেকর্ড কারো অধীনে ছিল না। মোট পাঁচজন ছিলেন এই রেকর্ডের ভাগিদার। এবার তাদের সবাইকে পেছনে ফেলে রেকর্ডটি নিজের করে নিলেন লিটন দাস।

১৯৭৯ সালে টেস্ট ক্রিকেটে প্রথমবার এক ইনিংসে সর্বোচ্চ সাতটি ডিসমিসাল করেছিলেন পাকিস্তানি উইকেটকিপার ওয়াসিম বারি। এরপর একে একে সাতটি করে ডিসমিসাল করেছিলেন ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও জশুয়া দা সিলভা।

উল্লেখ্য, দুই ম্যাচ সিরিজের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪০০ রান করে বাংলাদেশ। জবাবে ৫৫৭ রান তুলেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ফলে ১৫৭ রানের লিড নিয়েছে প্রোটিয়ারা।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *