বাংলাদেশ ▣ ই-পেপার
রবিবার, ৮ নভেম্বর ২০২৬

কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত

September 29, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 31 বার পঠিত

বৃষ্টি, ভেজা আউটফিল্ড এবং আলোক স্বল্পতা যেন পিছু ছাড়ছে না কানপুর টেস্টের। প্রথম, দ্বিতীয় দিনের পর তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

এর আগে ভারত-বাংলাদেশের মধ্যকার চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম দিন থেকেই বাগড়া দিচ্ছে বৃষ্টি। প্রথম দিন খেলা হয়েছিল কেবল ৩৫ ওভার। টাইগাররার আগে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলতেই নামে বৃষ্টি। এরপর সেদিন আর খেলা হয়নি। একই কারণে গতকাল দ্বিতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি। ধারণা করা হয়েছিল আজ তৃতীয় দিনে হয়ত খেলা হবে। কিন্তু শেষ পর্যন্ত তাও হলো না।

গত রাতেও কানপুরে বৃষ্টি হয়েছে। তবে আজ সকাল থেকে বৃষ্টি নেই গ্রিনপার্ক স্টেডিয়ামে। বৃষ্টি না থাকলেও সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। এদিকে ভেজা আউটফিল্ডের কারণে সকালে নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। এরপর সকালের সেশনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর আরও দুই দফা মাঠ পরিদর্শন করেছে কর্তৃপক্ষ।

সবশেষ দুপুর ২ টায় একবার মাঠ পরিদর্শন শেষে জানানো হয়েছে, আজ তৃতীয় দিনেও আর খেলা হচ্ছে না। এদিকে আজ ভারত-বাংলাদেশ দুই দলের ক্রিকেটাররাই হোটেল থেকে মাঠে আসেননি।

এর আগে সকাল থেকে তিন দফায় মাঠ পরিদর্শনে আসেন আম্পায়াররা। সকাল থেকে বৃষ্টি না হওয়ায় লাঞ্চের পর খেলা শুরু হওয়ার সম্ভবনা দেখা দিলেও শেষ পর্যন্ত কোনো বল মাঠে গড়ানো ছাড়ায় পরিত্যক্ত ঘোষণা করে আম্পায়াররা।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *