দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১০ পরিচালক ও ৪২ উপ-পরিচালক পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
৯ সেপ্টেম্বর, সোমবার পৃথক অফিস আদেশে তাদের বদলি করা হয়।
এই ৫২ কর্মকর্তাকে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, কুড়িগ্রাম, দিনাজপুর, নওগাঁ, খুলনা ও চাঁদপুরের বিভিন্ন অফিসে বদলি করা হয়েছে।
