বাংলাদেশ ▣ ই-পেপার
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের আরও দুই উপদেষ্টা

August 11, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 132 বার পঠিত

অন্তর্বর্তী সরকারের আরও দুই উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা শপথ নিয়েছেন।

১১ আগস্ট, রবিবার দুপুর ১২টা ৫৪ মিনিটে বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এসময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার তালিকায় থাকাদের মধ্যে শপথ নেওয়ার বাকি ছিলেন ফারুক-ই-আজম, বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। ঢাকার বাইরে থাকায় ওইদিন শপথ নিতে পারেননি তারা।

এর আগে গত ৮ আগস্ট রাতে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় আরও ১৩ জন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছে শপথগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *