বাংলাদেশ ▣ ই-পেপার
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সরাইলে ৫ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেপ্তার

November 11, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 54 বার পঠিত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাঁচ বছর বয়সী নাতনিকে ধর্ষণের অভিযোগে গেদু মিয়া-(৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
গত মঙ্গলবার বিকেলে জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহীমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি এই মামলার একমাত্র এজাহারনামীয় পলাতক আসামি।
বুধবার সকালে গনমাধ্যমকর্মীদের কাছে এসআরবি-৯ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ অক্টোবর সকালে শিশুটির নানি তাকে বেড়াতে নেয়ার কথা বলে সরাইলের ধর্মতীর্থ এলাকার বাড়ি থেকে সরাইলের বেড়তলা এলাকায় নিয়ে যান। পরদিন সকালে শিশুটির জ্বর হয়েছে বলে তার মাকে মোবাইল ফোনে জানান নানি। পরে ওই দিন দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ও সারারাত বমি করার বিষয়টিও জানানো হয়।
পরদিন সকালে শিশুটিকে বাড়িতে নিয়ে আসার পর পরিবারের সদস্যরা তার শরীরে অস্বাভাবিক কিছু শারীরিক লক্ষণ দেখতে পান। পরে তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির শরীরে আঘাতের চিহ্নসহ বিভিন্ন অস্বাভাবিক লক্ষণ দেখতে পেয়ে তার মা ধর্ষণের অভিযোগ তোলেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত ২০ অক্টোবর সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং-৪৩)। মামলায় গেদু মিয়াকে একমাত্র আসামী করা হয়।
ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৫টায় এসআরবি-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালিয়ে গেদু মিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত গেদু মিয়া সরাইল উপজেলার বেড়তলা গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে।
এসআরবি-৯ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরাইল থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *