বাংলাদেশ ▣ ই-পেপার
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত লক্ষ্য নির্বাচ‌নের দি‌কে যাওয়া: পররাষ্ট্র উপদেষ্টা

August 11, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 123 বার পঠিত

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন ব‌লে‌ছেন, সরকারের চূড়ান্ত লক্ষ্য নির্বাচ‌নের দি‌কে যাওয়া। নির্বাচ‌নের মাধ্যমে এ সরকার স‌রে যা‌বে।

১১ আগস্ট, রবিবার গণমাধ্যমের স‌ঙ্গে মত‌বি‌নিময়কা‌লে এ কথা ব‌লেন তিনি।

তৌহিদ হোসেন বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। এটা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। আমাদের প্রথম কাজ হচ্ছে, স্থিতিশীলতা ফিরিয়ে আনা। সেটি সাতদিন লাগতে পারে, ১৫ দিন লাগতে পারে, আবার দুই মাসও লাগতে পারে।

নির্বাচন অবশ্যই করতে হবে জানিয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, নির্বাচন করতে হবে অবশ্যই। নির্বাচনের মাধ্যমে এ সরকার সরে যাবে। কিন্তু আমরা এখনই বলতে পারছি না যে, ঠিক কতদিন লাগবে। এটা নিয়ে আপাতত কোনো স্পেকুলেট না করি। আমরা কিছুদিন অপেক্ষা করি। এই পরিস্থিতি আসুক দেশের।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *