বাংলাদেশ ▣ ই-পেপার
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

আগামীকাল থেকে অফিসের সময়সূচি ৯টা থেকে ৫টা

July 30, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 66 বার পঠিত

সরকারি-বেসরকারি অফিস আগামীকাল বুধবার থেকে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বলা হয়, অফিস শুরু হবে সকাল ৯টায় এবং শেষ হবে বিকেল ৫টায়।

৩০ জুলাই, মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামীকাল ৩১ জুলাই (বুধবার) থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে।

কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাতে সারাদেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার।

পরে ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ২৪ ও ২৫ জুলাই সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিতভাবে চলে সরকারি-বেসরকারি অফিস। পরিস্থিতি আরও স্বাভাবিক হলে গত রোব, সোম ও মঙ্গলবার (২৮, ২৯ ও ৩০ জুলাই) অফিস চলে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *